শেষ সন্ধি — তানিয়া মাহি

Anonymous


আশরাফকে খুন করেছি একঘণ্টা আগে।
 
আশরাফ আমার দেবর। আশরাফ আমার চেয়ে দুই বছরের বড় কিন্তু আমার বরের পাঁচ বছরের ছোট। সে প্রতিনিয়ত আমাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে। তারপর আজ সে আমার আসল পরিচয় জানার পর বলছিল আমাকে নাকি তার ভাইয়ের সাথে সংসার করতে দিবে না। আমি তো আমার স্বামীকে কিছুতেই ছাড়তে পারব না তাই ওর হাতে পায়ে ধরে অনেক রিকুয়েষ্ট করি কিন্তু সে আমার কথা শোনে নি তাই অন্যকোন রাস্তা না পেয়ে ওকে খুন করতেই হলো। 

আমার স্বামী আরেক শহরে চাকরি করে তাই বাড়ির বাহিরে থাকতে হয়। আজ আমার শ্বশুর- শাশুড়ি তার মেয়ের বাড়ি গিয়েছে। দুপুরে নিজের রুমে ঘুমোচ্ছিলাম। রাতে খাবারের খোঁজে বের হতে হয়, রাত জাগতে হয় বিধায় দিনে একটু না ঘুমিয়ে নিলে হয় না। ঘরের দরজা খোলা ছিল। কখন যে আশরাফ আমার রুমে ঢুকেছে আমি বুঝতেই পারি নি। কোমরে কারো হাতের স্পর্শ পেতেই আমার মাথাটা পিছনের দিকে ঘুরে যায় শরীরটা পিছন দিকেই আগের অবস্থানেই থাকে। 

সাথে সাথে আশরাফ ছিটকে মেঝেতে পড়ে যায়। আমি নিজেকে ঠিক করে নিয়ে দাঁড়িয়ে যাই।
সে এখানে কেন, কি কারণে এসেছিল, উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো করতেই সে বড় ঝামেলা বাধিয়ে দেয়। আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করতে থাকে। আমি কে, এখানে কি করছি ইত্যাদি ইত্যাদি। আমি যদি না বলি তাহলে নাকি সে সবাইকে সবকিছু বলে দিবে বলে ভয় দেখায়। আমিও তাকে সবকিছু খুলে বলে দেই দুই বছর আগের এক্সিডেন্টের পরে আমি যে আর বেঁচে নেই, সেদিনই মারা গিয়েছিলাম আরিফকে আমি ছেড়ে যেতে পারি নি বিধায় এখনো এ বাড়িতে পড়ে আছি। আশরাফ এই কথা শোনামাত্র রুম থেকে বেরিয়ে আরিফকে কল দিতে যায়। আমি ফোন কেড়ে নিয়ে হাতে পায়ে ধরে রিকুয়েষ্ট করি যেন আমার ভালোবাসার থেকে আমাকে আলাদা না করে কিন্তু তার একটাই কথা তার ভাইকে সব সত্যিটা বলে আমাকে তাড়াবে আর তারপর আরিফকে আবার বিয়ে দিয়ে তার বউকে ভোগ করবে।

পরিস্থিতি খারাপ হতে থাকলে আমিও আর রিস্ক নিই নি। আমি আমার ধারালো নখগুলো দিয়ে ওর দেহ ছিন্নভিন্ন করে দিয়েছি এখন শুধু রাতের অপেক্ষা। আজকে রাতে আর খাবার খুঁজতে বাহিরে যেতে হবে না, আজ খাবার নিজেই বাড়িতে এসে ধরা দিয়েছে। আমার মুখে পৈশাচিক হাসি জায়গা করে নেয়, আমাকে নাকি আমার ভালোবাসার থেকে আলাদা করবে, হুহ!!!

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.