আবিয়াত্তা - নুজাইফা নূন

Anonymous
- "বরের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসছি। বরের সংসারে সারাদিন গাধার মতো খাটুনি খেটে বর, শ্বশুর, শ্বাশুড়ি কারো মন পাওয়া যায় না। আরে ভাই শ্বশুর শ্বাশুড়ির কাছে না হয় পরের মেয়ে কখনো আপন হয় না। কিন্তু তুই তো আমাকে বিয়ে করে দায়িত্ব নিয়েছিস। তুই কেন তোর মায়ের সাথে তাল মিলিয়ে কথায় কথায় আমাকে খোঁটা দিবি। আমি তো তোর আপন ব‌উ তাই না? শ্বশুর বাড়ি থেকে এসে শান্তি করে একটু ঘুমিয়েছি এমন সময় বর ফোন দিয়ে মরা কান্না জুড়ে দিয়ে বললো, 

- "আ'ম সরি জান। আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনেও তোমার সাথে ঝগড়া করবো না। তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না‌। প্রয়োজনে কাজের জন্য তোমাকে একটা সতিন এনে দিবো। তবুও তুমি ফিরে এসো জান। আমি তোমার বিরহে লুঙ্গি পরে বরিশাল থেকে মাগুরা চলে এসেছি। আমি ঢাকার রোডে তোমার জন্য অপেক্ষা করছি জান। তুমি প্লিজ ঢাকার রোডে চলে এসো।"

- "তোর জানের গুষ্টি কিলাই। আমি আর তোর সংসার করতাম না। আমি দেখে তিন বছর তোর সংসার করেছি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কবেই তোর মুখে ঝামা ঘষে দিয়ে চলে যেত। এমন টা বলতে গিয়েও বলতে পারলাম না। হাজার হোক আমার বর তো। বর তো ভালোবাসার ই জিনিস। আমি এক লাফে ঘুম থেকে উঠে ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে বের হয়েছি এমন সময় বড় মা এসে বললো, কি রে ছেড়ি তোরে এতোক্ষণ দেখলাম মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আর হঠাৎ ঘুম থেকে উঠে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস?"

- "আমি লজ্জা রাঙ্গা মুখ নিয়ে বললাম, আসলে বড়মা আমার বর আমাকে নিতে এসেছে। ঐ তার সাথে ঝগড়া করে চলে এসেছিলাম তো তাই সে বাড়িতে আসতে ভয় পাচ্ছে। যদি আপনারা তাকে ধরে ক্যালানি দেন তাই ঢাকার রোডে আমার জন্য অপেক্ষা করছে। আমার কথা শোনা মাত্রই আম্মা কোথা থেকে ছুটে এসে আমার চোপড়ার মধ্যে থাপ্পড় দিয়ে বললো, এ ছেড়ি এই তুই কবে বিয়ে করলি?"

- "আম্মার হাতের থাপ্পড় খেয়ে তৎক্ষণাৎ আমার মনে পড়লো আরে সত্যিই তো আমি কবে বিয়ে করলাম? আমি তো আস্ত আবিয়াত্তা।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.